প্রিন্ট এর তারিখঃ ৬ নভেম্বর, ২০২৬, ২:৪২ PM ||
প্রকাশের তারিখঃ ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৬ AM
তেরখাদা উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
তেরখাদা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় এবং আড়ম্বরের সাথে উদযাপনের লক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা ০২ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে স্থানীয় টিএনটি চত্ত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম মল্লিক। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য যথাক্রমে মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, মোল্যা মাহবুবুর রহমান, সরদার আব্দুল মান্নান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবির। বি এন পি নেতা মোঃ মিল্টন হোসেন মুন্সী, শেখ আজিজুর রহমান আজিবার, মোঃ বিল্লাল হোসেন, এস কে নাসির আহমেদ, মোঃ মোবাশ্বের আলম, এস এম এমদাদ হোসেন, মোঃ সাইফুল ইসলাম মোড়ল, আবুল বাশার শেখ, খান গিয়াস উদ্দিন, ফেরদৌস মেম্বার, সোহাগ মুন্সী, শামীম আহমেদ রমিজ, সাবু মোল্যা, মেহেদী চৌধুরী, ছাত্রনেতা সাব্বির আহেমদ টগর। সভায় এছাড়াও উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১